ফেরিঘাটের দুরবস্থা

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:৩৩

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ যাতায়াত করেন মানিকগঞ্জ এবং রাজবাড়ির যৌথ পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে। এই ফেরিঘাটের অধিকাংশ ফেরির পরিবেশ অত্যন্ত নোংরা, যেখানে-সেখানে আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। ফেরিঘাটের দোকানগুলোতে মেয়াদউত্তীর্ণ বিভিন্ন ধরনের খাবার এবং নিত্যনৈমিত্তিক জিনিসের দাম অতিরিক্ত। তাছাড়া ফেরির হোটেলের অবস্থা তো একেবারেই মানহীন আর খাবারের দামও বাইরে থেকে তিন-চার গুণ বেশি। ফেরির টয়লেটগুলো অপরিষ্কার এবং প্রয়োজনীয় মেরামতও দরকার। আর রয়েছে হকারদের উত্পাত যা কোনোভাবে কাম্য নয়। তাই সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ এই যে, উল্লিখিত বিষয়গুলো তদারক করে যথাযথ ব্যবস্থা নিন।

মো.ওসমান গনি শুভ

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

 

 

০