ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গত শনিবার থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত নতুন করে ১০ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এ হিসাবে বলা যায় , প্রতিদিন গড়ে ২ জন করে রোগী আক্রান্ত হচ্ছে উপজেলায়।
সাধারণ জ্বর হলেও আতঙ্কিত মানুষ ছুটছে এনএস১ ও আইজিএম,আইজিজি টেস্ট করতে। অবশ্য এর আগের সপ্তাহের ৫ জন নিয়ে সর্বমোট ১৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে ঢাকা মেডিকেলে আরও একজনের মৃত্যু
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু সনাক্তকরণের কিট না থাকা এবং কেউ চিকিৎসা সেবা গ্রহণ না করায় আক্রান্তের কোন তথ্য নেই সংশ্লিষ্ট দপ্তরে। তবে শনিবার থেকে বুধবার বিকাল পর্যন্ত হাসপাতালে সামনে অবস্থিত ৫ টি ডায়াগনস্টিক সেন্টার থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১০ জনের তথ্য পাওয়া যায়। আক্রান্তরা হলেন, আরাফাত (১), মাসুমা (১৪), পিয়াস (২৫),সিয়াম(১২) মঞ্জু (৩২), সাহিন(২৫), রিনা , ফজলে রাব্বি, মোতাহার হোসেন ও শাকিল।
ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রিয়াজুল হক সুমন, বোরহানউদ্দিন ডায়াগনস্টি সেন্টারের জাকির হোসেন জানান, তাদের প্রতিষ্ঠানে এনএস১ ও আইজিএম,আইজিজি টেস্ট করতে আসা রোগীদের মধ্যে কুতুবা ইউনিয়নের ছাগলা গ্রামের পিয়াস, গংগাপুর ইউনিয়নের জয়া গ্রামের সিয়াম, কাচিয়া ইউনিয়নের মঞ্জু, তজুমদ্দিন উপজেলার চর জহিরউদ্দিন এলাকার সাহিন, ছোট মানিকা গ্রামের রিনা ও ফজলে রাব্বি, কুঞ্জের হাট এলাকার মোতাহার হোসেন,ফুল কাচিয়ার শাকিল,আরাফাত ও মাসুমাসহ১০ জনের রক্তে ডেঙ্গুর লক্ষণ পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম শাহিন জানান, সিভিল সার্জন অফিস থেকে খুব দ্রুত আমরা কিট পাবো। কিট পেলে আর সমস্যা থাকবে না।
ইত্তেফাক/এমআরএম
