গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক নাশকতা মামলার আসামি চিনু মিয়াকে হাত কড়া পড়া অবস্থায় ছিনিয়ে নিয়েছে তার সহযোগিরা। পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযোগে ১ হামলাকারীকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলিবর্ষণ করে।
বুধবার রাত ৯টার দিকে সাতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ডেঙ্গু মোকাবেলায় ঢাকার দুই সিটির জন্য ১৫ কোটি টাকা
গোবিন্দগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) একে এম মেহেদী হাসান জানান, উপজেলার দরবস্ত ই্উনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে একাধিক মামলার আসামি চিনু মিয়া গ্রেফতার করে আনার সময় সাতারপাড়া এলাকায় তার সহযোগিরা পুলিশের ওপর হামলা করে চিনু মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তব্যরত পুলিশ গুলি বর্ষণ করে। পরে পুলিশ ঘটনার সাথে জড়িত নুর আলম নামে একজনকে আটক এবং ছিনতাই কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করেছে। ঘটনার পর পর থেকে চিনু মিয়াসহ হামলার সাথে জড়িতদের আটকের জন্য পলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এমআরএম
