রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : গতকাল বুধবার ভুলতা ফ্লাইওভারে যানজটের চিত্র। গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে গরুবাহী অনেক ট্রাক। যানজটে আটকা পড়ে সমস্যায় পড়ে যান কোরবানি ঈদে ঘরমুখো মানুষ। গতকাল বুধবার দিনব্যাপী এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের পলখান এলাকা থেকে শিংলাবো পর্যন্ত ও ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকা থেকে বিশ্বরোড পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। অনুসন্ধানে জানা যায়, মহাসড়কের পাশে অবস্থিত বিভিন্ন গরুর হাটে ট্রাক প্রবেশ করাতে গিয়েই এই দীর্ঘ যানজটের সৃষ্টি। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের পাশাপাশি রূপগঞ্জ থানা পুলিশও যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে —ইত্তেফাক
