আড়াইহাজারে আদর্শ বীজতলা তৈরিতে ব্যাপক সাড়া

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০০:২৭

আড়াইহাজার (নারায়ণগঞ্জ):আড়াইহাজারের নগরডৌকাদি পাঠানেরকান্দি সিআইজি সমবায় সমিতি বর্তমানে এক একর জমিতে আদর্শ কমিউনিটি বীজতলা স্থাপন করেছে। এই বীজতলা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এই সমিতি রোপা আমনের প্রচলিত জাত ব্রিধান  ৪৯, ব্রিধান  ৫১, ব্রিধান ৫২-র পাশাপাশি অত্যাধুনিক জাতের ব্রিধান ৭১, ব্রিধা ন৭২, ব্রিধান ৭৫, ব্রিধান ৮০, বিনা উদ্ভাবিত জাত বিনা ৭, বিনা ১১ এবং বিনা ১৭ জাতের আদর্শ বীজতলা করেছে। উপসহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আকতার জানান, এই সমবায় সমিতি আউশ, রোপা আমন ও বোরো তিন মৌসুমেই আদর্শ কমিউনিটি বীজতলা তৈরি করে সমিতির ৩০ জন সদস্যের চাহিদা পূরণ করে অতিরিক্ত চারা বাইরে বিক্রির মাধ্যমে বাড়তি আয় করছে। উপজেলা কৃষি অফিসার রঘুনাথ নাহা জানান, আড়াইহাজার উপজেলায় চলতি রোপা আমন মৌসুমে দুই হাজার হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নিরূপণ করা হয়েছে। এই  লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ২০০ হেক্টর জমিতে উফশী ও স্থানীয়  জাতের রোপা আমনের বীজতলা তৈরির  কাজ চলছে। এই আদর্শ কমিউনিটি বীজতলায় সুস্থ, সবল ও উত্কৃষ্ট মানের চারা উত্পাদন হয় বলে দিন দিন এই পদ্ধতিতে চারা উত্পাদনে কৃষকের আগ্রহ বেড়ে চলেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মোহাম্মাদ আবদুল কাদির জানান, ভালো মানের সুস্থ, সবল চারা ব্যবহারে করে ফসলের ফলন ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা যায় —ইত্তেফাক