বাড্ডায় গণপিটুনিতে নিহত তাসলিমা রেনুর দুই সন্তানকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে উত্তরার চাইল্ড হ্যাভেন স্কুল। সোমবার স্কুলের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম লেখাপড়ার খরচ হিসেবে রেনুর দুই সন্তান মাহির ও তুবার হাতে এই টাকা হস্তান্তর করেন। এছাড়াও উপহার হিসেবে ঈদের পোশাক, খেলনা ও লেখাপড়ার সামগ্রী দেন।
