বরিশালের মেহেন্দিগঞ্জে স্কুলে প্রবেশ করে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। গতকাল বুধবার বেলা ১১টায় জাঙ্গালিয়া ইউনিয়নের আমিরগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। জানা গেছে, স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে কয়েকজন অভিভাবক বহিরাগত সন্ত্রাসী নিয়ে এই হামলা চালিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল জানান, বেশ কয়েকজন স্থানীয় সন্ত্রাসী কয়েকজন অভিভাবকের ইন্ধনে স্কুলে প্রবেশ করে শিক্ষকদের ওপর হামলা চালায়।
