প্যারী মোহন আদিত্য
আজ শহিদ প্যারী মোহন আদিত্যের মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে টাঙ্গাইলের পাকুটিয়ায় সত্সঙ্গ আশ্রমে পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে নৃশংসভাবে নিহত হন তিনি। সব ধর্মের মিলনক্ষেত্র হিসেবে পরিচিত শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রবর্তিত সত্সঙ্গের সহপ্রতি ঋত্বিক, সত্সঙ্গ সংবাদের সহসম্পাদক, সত্সঙ্গের কার্যকরি পরিষদের সদস্য, সমাজসেবক ও সাংস্কৃতিক কর্মী ছিলেন তিনি।
