রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০০:৩১

আব্দুল হান্নান

সাবেক সেনা কর্মকর্তা ও জৈন্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান (৬৬) গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল বুধবার বাংলাদেশ পুলিশ বাহিনী ও সেনাবাহিনী সদস্যরা পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। পরে জানাজা শেষে আসামপাড়া পাঞ্জেখানা কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি তার মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।