গতকাল জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে পাতা প্রকাশনী থেকে প্রকাশিত ডা. নার্গিস আখতার কণকের প্রথম ছোটো গল্পের বই ‘কালো মেয়ের কালো চশমা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি রেজাউদ্দিন স্টালিন। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, ইউএনবির সম্পাদক মাহফুজুর রহমান, সহকারী অধ্যাপক এলিজা বিনতে ইলাহী, সহকারী অধ্যাপক মাহামুদুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রকাশক আলেয়া বেগম আলো। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী দিলরুবা খানম এবং কামরুন্নাহার বৃষ্টি। —প্রেস বিজ্ঞপ্তি
