বিদেশে কর্মী প্রেরণের নামে প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০০:৩৫

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বৈদেশিক কর্মসংস্থানের নামে প্রতারণার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। গতকাল বুধবার কাকরাইলস্থ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সভাকক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শ্রম অভিবাসনের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের কারণে অভিবাসন ব্যয় বেড়ে যায়। অনেক ক্ষেত্রে যে টাকা খরচ করে বিদেশে যায় দুই/তিন বছর চাকরি করেও সেই পরিমাণ টাকা আয় করতে পরে না। সরকার অভিবাসন ব্যয় হ্রাসের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। অভিবাসন ব্যয় কমানোর জন্য অভিবাসন সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।

আইএলওর ন্যাশনাল প্রোগাম অফিসার রাহনুমা সালাম খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক নজরুল ইসলাম, বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাসের সুজানে মুলার, আইএলও এর কান্ট্রি ডিরেক্টর তুমো পোটিয়েইনেন প্রমুখ।