‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালার উদ্বোধন

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০০:৩৫

 ‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালা’ কর্মসূচির উদ্বোধন হয়ে গেল গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্মারক বক্তৃতা করেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। ‘বাংলার রাজনৈতিক নেতৃত্ব এবং বঙ্গবন্ধু’ শিরোনামে বক্তৃতায় অবিভক্ত বাংলার রাজনৈতিক নেতৃত্বের তুলনামূলক আলোচনা করা হয়। বক্তৃতার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শিশুদের  সমবেত কণ্ঠে ‘ধন্য মুজিব ধন্য’ এবং ‘শোন একটি মুজিবরের থেকে’ গান দুইটি পরিবেশিত হয়। একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ ‘দুখিনী বাংলা জননী বাঙলা’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে।