শারজায় দুর্ঘটনায় বাংলাদেশি দুই বোন নিহত

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০০:৩৫

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পরিবারের দুই জন নিহত হয়েছে। নিহত তাসফিয়া (১৬) ও তাজু (৬) চট্টগ্রামের প্রবাসী মোহাম্মদ ইকবালের মেয়ে। মঙ্গলবার শারজার আল গোবাইবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, তাসফিয়ারা চার বোন প্রায় প্রতিদিন রাস্তা পার হয়ে শিক্ষকের কাছে পড়তে যায়। মঙ্গলবার বিকালে শারজা বাংলাদেশ সমিতির কাছাকাছি সিগন্যালে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি গাড়ি তাদের ধাক্কা দিলে তাসফিয়া ও তাজু ঘটনাস্থলে মারা যায়। তাদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ। তাসফিয়া শারজাস্থ পাকিস্তানি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।