উত্তরা মেডিক্যাল কলেজ ডক্টরস অ্যান্ড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০০:৩৮

উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজের ডক্টরস অ্যান্ড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক ডা. সাব্বির আহমেদ খান সভাপতি এবং অধ্যাপক ডা. মো. মারুফ বিন হাবিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সহসভাপতি পদে অধ্যাপক ডা. কায়সার পারভীন, অধ্যাপক ডা. নুরুল হোসাইন, যুগ্ম-সম্পাদক পদে ডা. মো. রোকুনুজ্জামান, ডা. মোহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক পদে ডা. মো. আনোয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে ডা. দেবাশীষ ঘোষ, কোষাধ্যক্ষ পদে ডা. হাফিজা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক পদে ডা. মো. মইনুল হাসান, বিজ্ঞান ও প্রকাশনা সম্পাদক পদে ডা. মো. মাসুদ আলম, ক্রীড়া সম্পাদক পদে ডা. মোহাম্মদ রাসেল কবির নির্বাচিত হয়েছেন।

সদস্য হিসেবে নির্বাচিতরা হলেন ডা. হারুন আল রশিদ, ডা. মাহমুদুল হাসান, ডা. মো. শফিকুল ইসলাম, ডা. মো. ইয়াসিন আরাফাত, ডা. মীর মো. হাসান, ডা. মইনুল হাসান, ডা. সৌরভ শিকদার, ডা. শাহরিয়ার ইসলাম খান ও ডা. শরীফ মোহাম্মদ সুলতান।