বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সপ্তমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিল্লিতে রাতে দুই স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যকার বৈঠকে সন্ত্রাসবাদ, সীমান্ত ব্যবস্থাপনা, জাল মুদ্রা, মাদক ও মানব পাচার নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার তিন দিনের সফরে দিল্লিতে পৌছান। স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর বিদেশি কোনো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটাই প্রথম বৈঠক অমিত শাহের। এই রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল। ধারণা করা হচ্ছে, বৈঠকে রোহিঙ্গা এবং কনস্যুলার ইস্যুও আলোচনা হবে। ষষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক গত বছর ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনও ভারত সফর করছেন। তিনিও ভারতের রেলমন্ত্রী পিযুষ গোয়ালের সঙ্গে রেলভবনে বৈঠক করেন।
