অধিকারের পক্ষে জমির খাজনার প্রমাণ দিন

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০১:০০

ভারতে অযোধ্যা মামলার শুনানি ফের শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। সেই শুনানিতে গতকাল বুধবার নির্মোহী আখড়াকে নিজেদের দাবির স্বপক্ষে প্রমাণ দিতে বলেছে শীর্ষ আদালত। মৌখিক প্রমাণ বা নথি দিয়ে দাবি প্রমাণ করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তিনি জমির খাজনার প্রমাণ আদালতে উপস্থাপন করতে বলেছেন। এই জমি নিয়ে মধ্যস্থতা কমিটি হলেও কোনো সমাধানে পৌছাতে ব্যর্থ হয়েছে। আজ অন্য পক্ষের বক্তব্য শুনতে পারে সুপ্রিম কোর্ট। -আনন্দবাজার পত্রিকা