মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অনৈতিক বাণিজ্যের মাধ্যমে চীন আমাদের হত্যা করছে। চীনা পণ্যে শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্র লাভবান হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের এই কথা বলেন ট্রাম্প। এদিকে সমালোচনা সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প বন্দুক হামলা চালিয়ে ৩১ জনকে হত্যার ঘটনায় ওহাইও এবং টেক্সাস সফর করেছেন। প্রথমে তিনি ওহাইও যান এবং সেখানে নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাত্ করেন। আর আহতদের দেখতে হাসপাতালে যান ট্রাম্প। পরে তার টেক্সাসের এল পাসো শহরে যাওয়ার কথা। -বিবিসি ও রয়টার্স
