বিষাদ-দেশ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৫১

অক্ষত, ক্ষতর মতো আমার মৃত সন্তান

বিষাদ-দেশে পড়ে আছে, হূদয়ে দেশচিহ্ন এঁকে।

দিনভর্তি জলস্রোতের দিকে তাকিয়ে

দেখতে দেখতে আমার শ্বাস, রুদ্ধশ্বাসে

দৌড়াচ্ছে একটি নকল শব্দকে ধাওয়া করে

আত্মহত্যা করা চোখের জলে নেমে,

মাছ কীট পতঙ্গ খেলা করছে, নারীগর্ভের ছায়ারেখায়,

অচল ছদ্মবেশ ছুড়েদিয়ে, যুদ্ধ থেকে আর

এক যুদ্ধের দিকে হাঁটছি, শুধু হাঁটছি, অখণ্ড অনাহারে।

গভীর চুপ, ঠিক ষড়যন্ত্রের মতো।

অস্পষ্ট সম্পর্ক থেকে রোদ্দুর আস্তে আস্তে

সরে যাচ্ছে সন্তর্পণে...