নাপোলির বিপক্ষের ২-১ গোলে জয় পেয়েছে মেসিহীন বার্সেলোনা। বুধবার রাতে হার্ড রক স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। বার্সেলোনার পক্ষে গোলদুটি করেন সার্জিও বুসকেটস ও ইভান রাকিটিচ।
ম্যাচের ৩৮ মিনিটে বুসকেটসের গোলে এগিয়ে যায় বার্সা। ৪২ মিনিটে স্যামুয়েল উমতিতির আত্মঘাতি গোলে সমতায় ফেরে নাপোলি। ম্যাচের ৭৯মিনিটে রাকিতিচের গোলে জয় পায় বার্সা।
আগামী ১১ আগস্ট আবারো নাপোলির বিপক্ষে মাঠে নামবে বার্সা। ইনজুরির কারণে এই সফরে দলে নেই অধিনায়ক লিওনেল মেসি।
ইত্তেফাক/এএম
