মশা মারতে কামান দাগা! সারা দেশে ভয়— অ্যাডিস মশার কামড়েতে ডেঙ্গুজ্বর হয়। মশা নিয়ে মশকরা কে করেছে ভাই চলো সবে দেশ ছেড়ে চাঁদে চলে যাই। ডাক্তার মরে হায় মশার কামড়ে খুনি মশা—তারে কে কী করে ধরে! তবে কী উপায় বলো কী করি এখন অকালে মরণ হোক—মানে না তো মন।