ক্লান্তি ভুলে ব্যস্ত কামার পাড়া

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২০:০৫

আর তিন দিন পরে ঈদ উল আযহা। আগুনে পোড়ানো নরম লোহায় হাতুড়ি পেটানো ঠুং ঠাং শব্দে দিন ও রাত সমান ব্যস্ততায় সময় পার করছেন আগৈলঝাড়ার কামার শিল্পীরা। অধিক পরিশ্রম হলেও বছরের অন্য সময়ের চেয়ে বাড়তি রোজগারের আশায় ক্লান্তি ভুলে ব্যস্ত কামার পাড়া। 

লোহা ও কয়লার দাম বেড়ে যাওয়ায় দা, চাকু, ছুড়ির দাম এবার বেড়েছে বলে জানিয়েছে রাজিহার গ্রামের কামার শিল্পী অশোক সরকার, বাসুদেব দাশ। তারা জানান, এখন ক্রেতাদের ব্যাপক ভিড়। কামারদের কেউ ব্যস্ত নতুন দা-বটি তৈরিতে, আবার কেউ ব্যস্ত পুরনো দা-বটিতে শান দিতে। 

সরেজমিনে আগৈলঝাড়া উপজেলা সদর বাজার, রাজিহার, গৈলা বাজার, গুপ্তের হাট বাজার, সাহেবেরহাট, বাশাইল, পয়সারহাট, ছয়গ্রামসহ বিভিন্ন হাট বাজারে কোরবানির ঈদকে সামনে রেখে দা, বটি, চাকু, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম তৈরি করছেন কামাররা। 

আরও পড়ুন: বাসে নার্সকে ধর্ষণ ও হত্যা: ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

দেশের বিভিন্ন স্থানের পাইকারদের আনাগোনাও লক্ষ্য করা গেছে। পাইকারদের অর্ডার করা মালামাল আগেই তৈরি করে করে রেখেছেন কামরারা। মৈৗসুমী ব্যবসার জন্য পশুর মাংস কেটে দিয়ে বাড়তি রোজগার করতে কসাইরা অনেকেই নতুন দা-বটি বানাচ্ছেন। কামারপাড়ার এই ব্যস্ততা থাকবে কোরবানির দিন পর্যন্ত।

ইত্তেফাক/অনি