চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা আলমগীর ও উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা এবারের ঈদ অনুষ্ঠানে অতিথি হিসেবে মুখোমুখি হয়েছেন এশিয়ান টিভির আড্ডা নির্ভর অনুষ্ঠান ‘সেলিব্রেটি আড্ডা’য়। জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির উপস্থাপনা ও তানভীর তন্ময়ের প্রযোজনায় নির্মিত হয়েছে এই অনুষ্ঠানটি। আলাপচারিতার এই আড্ডায় সোনালি যুগের তারকা দম্পতি তাদের রোমাঞ্চকর অজানা প্রেমকাহিনির কথা বলেছেন অকপটে। তাদের এই অনুষ্ঠানকে ঘিরে তাদের ভক্ত দর্শকরা প্রবল আগ্রহ নিয়ে আকাশচুম্বি অপেক্ষা করছে। অনুষ্ঠানটি ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রচার হবে।
