মুক্তাগাছায় ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৩ নারীসহ নিহত ৪

আপডেট : ০৪ মে ২০২৬, ১৪:৩১

ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছার মনতলা সত্রাসিয়া সমিতিঘর নামক স্থানে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ নারী যাত্রী নিহত হয়েছেন নিহত হয়েছেন এবং এক পুরুষকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এসময় আহত হয়েছেন আরও দুইজন। 

সোমবার (৪ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এখনো নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজিচালিত রিকশার (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ সময় ট্রাকের চালক, হেলপার ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহত তিন নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। মরেদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনা স্থলে পুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ট্রাকটি সরানোর জন্য ময়মনসিংহ থেকে ক্রেন আনা হচ্ছে। তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। আহত দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও ওসি জানান।

ইত্তেফাক/এএইচপি