‘দূরে কোথাও’

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২০:২৬

নতুন একটি খণ্ডনাটকে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর। সেখানে তার বিপরীতে রয়েছেন তানিয়া বৃষ্টি। নাটকটির নাম ‘দূরে কোথাও’। জহির করিমের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন এ জেড আসাদ। নাটকটি প্রসঙ্গে তানভীর জানান, তিনি এখানে মানসিক রোগের চিকিত্সকের ভূমিকায় অভিনয় করেছেন। তার কাছেই চিকিত্সা নিতে আসেন তানিয়া বৃষ্টি। পরিবারের অমতে, বন্ধু-বান্ধবের নিষেধ উপেক্ষা করেও তানভীর বিয়ে করে তানিয়া বৃষ্টিকে। কিন্তু তিনি কোনোভাবেই দাম্পত্য জীবনে সুখী হতে পারেন না। সবকিছু ছেড়ে দেশ ত্যাগ করেন। কয়েক বছর পর দেশে ফিরে দেখতে পান অন্যকিছু। এরপর গল্প মোড় নেয় অন্যদিকে। অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন খুশবু, শিরিম আলম, রক্তিম প্রমুখ। আজ রাত ১১টা ২৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে নাটকটি।