ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ করে তুলতে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন। সোমবার (৪ মে) ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, কোনো সরকারের নীতি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা। গত ২ মাসে সরকারের ঘোষিত ম্যানিফেস্টো প্রতিটি সেক্টরে কার্যকর করা শুরু হয়েছে।
উপদেষ্টা বলেন, দেশের জনসংখ্যার একটি বিশাল অংশ তরুণ। তাদের প্রাধান্য দিয়ে দেশে এবং দেশের বাইরে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, এ বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা লার্নিং উইথ হ্যাপিনেসের মাধ্যমে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুনাগরিকের গুণাবলি অর্জন করে।
তিনি আরও বলেন, বন্ধ কারখানা খোলা, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, অদক্ষ শ্রমিককে দক্ষ করে তোলাসহ ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ করে তুলতে কাজ করতে চাই।

