ঈদুল আজহাকে সামনে রেখে ফের সোনার দাম বাড়াল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনা ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে নতুন দাম। বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৫৫ হাজার ৬৯৫ টাকা, প্রতি ভরি ২১ ক্যারেট ৫৩ হাজার ৩৬২ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ৪৮ হাজার ৩৪৭ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ১ হাজার ১৬৬ টাকা। আর প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে ২৭ হাজার ৫৮৫ টাকা। এছাড়া ২৩ ক্যারেট প্লাটিনাম আগের দামে বিক্রি হবে ভরিপ্রতি ৬৫ হাজার ২৬ টাকা।
