দেশব্যাপী সাড়া জাগাল ‘মোজো শানদার’ ঈদ ক্যাম্পেইন

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২০:৪৯

কার্বনেটেড সফট ড্রিংকস ব্র্যান্ড মোজো আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে সারাদেশ জুড়ে নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন ধারার একটি ক্যাম্পেইন ‘মোজো শানদার’ ঈদ আয়োজন। ইতিমধ্যে ক্যাম্পেইনটি দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। সম্পতি থেকে চালু হওয়া এই ক্যাম্পেইনটি ঈদের আগে পর্যন্ত দেশব্যাপী চলবে। 

মোজো পরিবেশিত এই ক্যাম্পেইনে দেশের বিভিন্ন জায়গায় শানদার কারে (গাড়ি) দেখা মিলছে শাহেনশাহ নামক বাদশাহী স্টাইলের একটি চরিত্র। তাদের প্রত্যেককে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা শানদার গাড়িতে দেখা যাচ্ছে। তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনসাধারণকে বিনোদন দিচ্ছে। যে কোনো সাধারণ মানুষ এই গাড়ি থেকে বিনামূল্যে শান (ধার) দিতে পারছেন তাদের ছুরি, দা, বটি, কাঁচি ইত্যাদি। শুধু তাই নয়, যে কোনো ব্যক্তি এক অথবা দুই লিটারের ইনট্যাক্ট মোজো বোতল নিয়ে গাড়ির কাছে গেলেই পাচ্ছেন কোরবানির বিভিন্ন উপকরণ যেমন গাছের গুঁড়ি, চাটাই, কোরবানির মাংস বিতরণের ব্যাগসহ পেনড্রাইভ, টি-শার্ট ও টুপির মতো নিশ্চিত আকর্ষণীয় পুরস্কার।

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড মার্কেটিং এজিএম মোহাম্মদ মাইদুল ইসলাম বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে শান দেওয়ার এ বিষয়টি নিয়ে ক্যাম্পেইন করতে পেরে আমরা খুবই আনন্দিত। অন্যান্য ক্যাম্পেইনের মতোই এই ক্যাম্পেইনটি থেকেও আমরা উল্লেখযোগ্য সাড়া পাচ্ছি। —প্রেস বিজ্ঞপ্তি