ইউটিউবের অটো-প্লে অনেকের জন্যই বিরক্তিকর একটি অধ্যায়। আপনি চাইলে এই ফিচারটি বন্ধ করেও নিতে পারেন। পাঠকদের সুবিধার্থে কীভাবে ইউটিউবের অটো প্লে অপশনটি বন্ধ করতে হয় তা নিয়ে আলোচনা করা হলো- প্রথমে ইউটিউবে অন করে যেকোনো একটি ভিডিও চালু করতে হবে। এরপর ভিডিওটির ডান দিকের উপরে ‘Autoplay’ নামের নীল রংয়ের একটি অপশন আইকন দেখা যাবে। এখানের অটোপ্লে অপশনটি বন্ধ করে দিতে হবে। যখন অটোপ্লে বন্ধ করা হবে তখন ‘Autoplay’ আইকনটি কালো হয়ে যাবে। এতে নিজে নিজে আর ভিডিও চালু হবে না। এছাড়া কোন ভিডিও শেষ হওয়ার পর অন্য ভিডিওটি চালু হওয়র সময় ‘Cancel’ ক্লিক করেও বন্ধ করা যাবে।
