কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ক্রিকেট টুর্নামেন্টে ফিক্সিং বিতর্ক উঠেছে। উইনিপেগ হকসের পক্ষে খেলছেন পাকিস্তানের ব্যাটসম্যান উমর আকমল অভিযোগ করেছেন দলের কর্মকর্তা হিসেবে দায়িত্বরত পাকিস্তানের সাবেক ক্রিকেটার মনসুর আখতার তাকে ম্যাচ ফিক্সিং করার প্রস্তাব দিয়েছেন। আকমলকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া দুই ব্যক্তির মধ্যে একজন হলেন, ১৯৮০-১৯৯০ সময়ের মধ্যে পাকিস্তানের হয়ে ১৯টি টেস্ট ও ৪১ ওয়ানডে খেলা মনসুর আখতার এবং অপরজন হলেন ক্রিস নামে এক ভারতীয়। টুর্নামেন্টের দুর্নীতিবিরোধী কর্মকর্তারা দলগুলোকে মনসুর এবং ক্রিস থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন। আকমলের সঙ্গে দেখা করার বিষয়টি স্বীকার করেছেন, মনসুর। তবে তিনি ফিক্সিং প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেন। আকমলের কাছ থেকে এমন ধরনের রিপোর্ট পাওয়ার বিষয়টি স্বীকার করেছে পিসিবি
