অবসর সুবিধার টাকা পেতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড।
নোটিশে বলা হয়, ২০২২ সালের জুন মাস পর্যন্ত আবেদনকারী শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাব সচল রাখতে হবে। একইসঙ্গে প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ইমেইলে পাঠাতে বলা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, অবসর সুবিধা বোর্ডে ২০২২ সালের জুন মাস পর্যন্ত জমা করা আবেদনকারী শিক্ষক ও কর্মচারীদের আইবাস ডাবল প্লাসের মাধ্যমে টাকা পাঠানোর সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মৃত ক্ষেত্রে মনোনীত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিচের ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

