জিয়া চ্যাম্পিয়ন আর ছেলে পঞ্চম

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২১:১৫

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন এয়ার কন্ডিশনার আন্তর্জাতিক রেটিং দাবায় সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। জিয়া ৯ খেলায় আট পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সাড়ে সাত পয়েন্ট নিয়ে নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন রানার-আপ হন।

সাত পয়েন্ট করে নিয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ তৃতীয় ও ইসফট এরিনার শরীয়তউল্লাহ চতুর্থ হন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের দাবাড়ু এবং গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া পঞ্চম, নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার শরীফ হোসেন ষষ্ঠ, জনতা ব্যাংক ওয়েলফেয়ার সোসাইটির আবজিদ রহমান সপ্তম এবং তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী অষ্টম হন।