ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

আপডেট : ০৭ মে ২০২৬, ০৯:০৫

রাজধানী ও তার আশেপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে অস্থায়ীভাবে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।
 
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
 
আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৩ সেলসিয়াস এবং আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ ছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
 
সূর্য আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অস্ত যাবে এবং আগামীকাল ভোর ৫টা ২০ মিনিটে সূর্যোদয় হবে।

 

ইত্তেফাক/পিএস