সিরাজগঞ্জে ভাসমান ঈদগাহ

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২১:৪১

বন্যার সময় চারিদিকে ডুবে পানি থইথই করে। কোথাও এতটুকু উঁচু ভিটা পাওয়া যায় না। কেউ মারা গেলে জানাজা করার মতো জায়গাও পাওয়া যায় না। আবার বন্যার সময় ঈদের নামাজও আদায় করা যায় না। এই সব অসুবিধার কারণে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড়ো পাঙ্গাসী ইউনিয়নের নরসিংহ পাড়াতে তৈরি করা হয়েছে ভাসমান ঈদগাহ মাঠ। অসুবিধা দূর করতেই এই এলাকার সন্তান মোস্তফা জাহাঙ্গীর আলমের উদ্যোগে ব্যারিস্টার রওশন জাহান ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আরসিসি পিলারের ওপর এই ভাসমান ঈদগাহ মাঠ নির্মাণ করা হয়েছে। এখানে নরসিংহ পাড়া, শুকলাই ও শুকরহাট গ্রামের মানুষ নামাজ আদায় করে। মাঠটি নির্মাণে ব্যয়  হয়েছে  প্রায় ৫৬ লাখ টাকা। আবার এলাকার বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও বিয়ের অনুষ্ঠান বর্ষাকালে  এ মাঠেই হচ্ছে।