মাছের খাবারের সংকট ময়মনসিংহে খামারিদের মানববন্ধন

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২১:৪২

আমদানি জটিলতায় ময়মনসিংহ অঞ্চলের খামারগুলোতে মাছের খাবারের সংকট দেখা দিয়েছে। গত প্রায় এক মাস ধরে এ সমস্যা চলছে বলে জানিয়েছেন খামারিরা।

এদিকে এ সমস্যা সমাধানের দাবিতে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ করেছেন ময়মনসিংহের মাছের খামারিরা।

ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা দ্রুত এ সমস্যার সমাধান চান। এ ব্যাপারে তারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিও কামনা করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শম্ভুগঞ্জের মত্স্য খামারি সফিকুল ইসলাম, সুমন, কামরুজ্জামান প্রমুখ।