রাজস্ব আদায়ে শনিবারও খোলা থাকবে দক্ষিণ সিটির অফিস

আপডেট : ০৮ মে ২০২৬, ২১:০৫

নাগরিকদের রাজস্ব পরিশোধে সুবিধা দিতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

শুক্রবার (৮ মে) সংস্থাটির এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, দোকান ভাড়া ও বিজ্ঞাপন কর পরিশোধের সুবিধার্থে নিয়মিত কর্মদিবসের পাশাপাশি আগামী ৩০ জুন পর্যন্ত প্রতি শনিবারও অফিস খোলা থাকবে।

এ সময় নগর ভবনে রাজস্ব বিভাগের সব দপ্তর চালু থাকবে। পাশাপাশি অঞ্চলভিত্তিক আঞ্চলিক কার্যালয়গুলোর রাজস্ব বিভাগও খোলা রাখা হবে।

ইত্তেফাক/এমএএম