বরিশালে ইনফরমেটিভ অলিম্পিয়াড অনুষ্ঠিত

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২১:৪৪

থিংকিং চেইঞ্জ বাংলাদেশ-এর আয়োজনে ইনফরমেটিভ অলিম্পিয়াড প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মাসব্যাপী ইনফরমেটিভ অলিম্পািয়াডে ২ হাজার স্কুল শিক্ষার্থীর মধ্যে চূড়ান্ত পর্বে ৪৭০ জন আমন্ত্রণ পায়। নগরীর একে স্কুলে মাঝে ১ম, ২য়, ৩য়সহ মোট ১৩ জনকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া ৫০ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এ অলিম্পিয়াডে প্রধান অতিথি ছিলেন বরিশালে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। টিসি বিডির উপদেষ্টা দিপু হাফিজুর রহমানের সভাপত্বিতে এবং থিংকিং চেঞ্জের সভাপতি মোসাদ্দেক বিল্লাহ হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খন্দকার আসিফ খালেদ, জেলা প্রবেশন সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, উদীচীর সভাপতি সাইফুর রহমান মিরন, এনডিএফ বিডির মহাসচিব অ্যাডভোকেট তামজিদ হাসান, একে স্কুলের প্রধান শিক্ষক এইচ এম জসিম উদ্দিন এবং বিডিএর মহাসচিব মো. মেহিদি হাসান শুভ।