ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২১:৪৫

কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

জানা যায়, গত বুধবার রাত সোয়া ৯টায় র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া মোচনী ক্যাম্পের নূর মোহাম্মদ মাঝির নেতৃত্বাধীন আই ব্লকের এমআরসি নম্বর ০৮৮৭৪, রুম নম্বর ৫০৯-এর বাসিন্দা নুরু সালামের পুত্র আব্দুল মন্নাফ (৩২) ও একই ব্লকের মৃত আবুল হোছনের পুত্র মো. আব্দুল্লাহকে (২৫) ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃত রোহিঙ্গা মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।