টেলিফিল্ম ‘মায়াজাল’

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২০:২৯

এনটিভিতে আজ দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘মায়াজাল’। কাজী শাহিদুল ইসলামের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সালাহ উদ্দিন লাভলু। অভিনয় করেছেন নিলয় আলমগীর, শারমিন জোহা শশী, সায়মা স্মৃতি, শিমু আহম্মেদ, সালাহ্ উদ্দিন লাভলু প্রমুখ। মিলি ও মিতুর বড় ভাই মঈন হন্তদন্ত হয়ে বাড়ির দরজা বন্ধ করে। মহল্লায় পুলিশ এসেছে জুবায়েরকে ধরতে। ভালো ছেলে বলেই সবাই জানে জুবায়েরকে। ভালো ছেলে বলেই জুবায়ের আজ মেয়েদের উত্ত্যক্ত করা বাজে ছেলেটিকে মেরেছে। ছেলেটির অবস্থা আশঙ্কাজনক। তাই জুবায়েরকে ধরতে তত্পর পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে জুবায়ের পালাতে সক্ষম হয়, কিন্তু নাছোড় বান্দা পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে। মিলিদের বাড়িতেও ঢোকে। জুবায়েরের হদিস না পেয়ে পুলিশ বের হয়ে যায়। মিলি ঘরে ঢুকে দরজা লাগাতে গিয়ে দেখে জুবায়ের দাঁড়িয়ে আছে তার সামনে।