হবিগঞ্জ জেলা প্রশাসনের ৮৯ কর্মচারী বদলি

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২১:৪৬

হবিগঞ্জ জেলা প্রশাসনে রাজস্ব খাতের আওতায় কর্মরত ৮৯ কর্মচারীকে বদলি করা হয়েছে। বুধবার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) আদেশে তাদের বদলি করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বদলিকৃতদের মধ্যে ছয় জন প্রধান সহকারী-কাম-হিসাবরক্ষক, ১১ জন জারিকারক, সাত জন চেইনম্যান ও ৬৫ জন অফিস সহায়ক রয়েছেন। বৃহস্পতিবারের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া জানান, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসে একনাগারে তিন বছরের বেশি সময় ধরে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বদলি করা হয়েছে।