ব্রাজিলের প্রাথমিক বিশ্বকাপ দলে থাকছেন নেইমার-এস্তেভাও

আপডেট : ০৯ মে ২০২৬, ১৪:২০

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ইনজুরিতে পড়েন নেইমার। এরপর থেকে আর জাতীয় দলে খেলতে পারেননি তিনি। কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হওয়ার পর কোনো স্কোয়াডেই নেইমারের জায়গা হয়নি। আসন্ন বিশ্বকাপ দলেও এই মহাতারকার জায়গা পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। 

তবে ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ দলে থাকছেন নেইমার। শুধু নেইমার নয়, প্রাথমিক দলে জায়গা পাবেন চেলসির তরুণ তুর্কি এস্তেভাও। এমনটা জানিয়েছেন, ব্রাজিলের খ্যাতনামা সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র সাংবাদিক ডিয়োগো দান্তাস। 

Make Estevao Willian the new Neymar & trust in Richarlison: How Carlo  Ancelotti can best piece together Brazil's star-studded attack for World  Cup success | Goal.com Singapore

ফিফার নিয়ম অনুসারে, সোমবার (১১ মে) তারিখের মধ্যে প্রতিটি দলকে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দিতে হবে। ফিফা এই তালিকা যাচাই-বাছাইয়ের জন্য ব্যবহার করবে। এটি প্রকাশ করবে না। 

১ জুন কোচদের তাদের প্রাথমিক দল থেকে ছাঁটাই করে ২৩ থেকে ২৬ জনের চূড়ান্ত দল ফিফার কাছে জমা দিতে হবে। কোনো খেলোয়াড় চোটে পড়লে এই চূড়ান্ত দলে পরিবর্তন আনা যাবে। তবে নতুন খেলোয়াড়কে অবশ্যই ১১ মে-র প্রাথমিক তালিকায় থাকতে হবে।

২ জুন বিশ্বকাপে অংশ নেওয়া সব দেশের চূড়ান্ত ২৬ জনের অফিশিয়াল তালিকা একসঙ্গে প্রকাশ করবে। তবে দেশগুলো চাইলে এই তারিখের আগেই নিজেদের মতো করে চূড়ান্ত দল ঘোষণা করে দিতে পারে।

ব্রাজিল ভক্তদের আসল উৎকণ্ঠা থাকবে ১৮ মে নিয়ে, যেদিন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে কোচ কার্লো আনচেলত্তি। তিনি ইঙ্গিত দিয়েছেন, নেইমার নিজেকে ফিট প্রমাণ করতে পারলে ১৮ মে-র ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পাবেন।

Estevao: Brazil assistant Davide Ancelotti tips Chelsea winger to be  tournament's surprise - BBC Sport

অন্যদিকে, চেলসির তরুণ তুর্কি এস্তেভাও বর্তমানে পালমেইরাসের সুযোগ-সুবিধা ব্যবহার করে হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার চেষ্টা করছেন। তবে রিয়াল মাদ্রিদের দুই তারকা এডার মিলিতাও ও রদ্রিগো চোটের কারণে বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেছেন। 

ইত্তেফাক/জেডএইচ