জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মদিনে তার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।
বৃহস্পতিবার গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পক্ষ থেকে হাসপাতালে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু, ফজিলাতুন্নেছা এবং ৭৫-এর ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদ, উপপরিচালক ডা. অমৃত লাল বিশ্বাস, অরবিস ইন্টারন্যাশনালের সিনিয়র মনিটরিং ও এভুয়েলেশন ম্যানেজার মোহাম্মদ আওলাদ হোসাইন, আইক্যাম্প কো-অর্ডিনেটর দীপক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
