সিরাজগঞ্জের মহাসড়কে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাঁচিলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার তানভীর হোসেন (২০) এবং একই উপজেলার আজিম উদ্দিন (১৮)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আকতারুজ্জমান জানান, মোটরসাইকেলে করে তারা পাঁচিলা ফিডার রোড থেকে মহাসড়কে উঠে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে দুই জনই ঘটনাস্থলে মারা যায়। তবে ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি।
