‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উত্সব’

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২০:২৯

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী একযোগে ৬৪টি জেলায় ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উত্সব ২০১৮’ আয়োজন করা হয়েছে। দেশীয় চলচ্চিত্রের বিকাশ ও উন্নয়ন এবং সুষ্ঠু ও নির্মল চলচ্চিত্র আন্দোলনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করে চলছে। শিল্প সংস্কৃতি সৃজনশীল মানবিক মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম। চলচ্চিত্রের সেই গুরুত্ব অনুধাবন করেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি আগামীকাল থেকে ৮ দিনব্যাপী আয়োজন করেছে ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উত্সব-২০১৮’। এই চলচ্চিত্র উত্সবের বিস্তারিত তুলে ধরতে সম্প্রতি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন।