পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ী এলাকা থেকে বৃহস্পতিবার আসাদুজ্জামান নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি জয়পুরহাট জেলা সদরের মাদারগঞ্জ মহল্লার মোহাম্মদ আলীর ছেলে। এলাকাবাসী জানায়, খাসবাগুড়ী এলাকার একটি বাগানে লাশ দেখতে পেয়ে পাঁচবিবি থানা পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে। পুলিশ তার প্যান্টের পকেট থেকে এনআইডি কার্ড পায় এবং লাশটির নাম ঠিকানা নিশ্চিত করে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি।
