আগৈলঝাড়ায় ট্রাক-নছিমন সংঘর্ষে আহত চার

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২১:৫০

আগৈলঝাড়ায় বৃহস্পতিবার সকালে ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী আহত হয়। গুরুতর যাত্রীরা বরিশাল ও উপজেলা হাসপাতালে ভর্তি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা থেকে সিমেন্ট বোঝাই শরিয়তপুরগামী ট্রাক সকাল সাড়ে নয়টার দিকে আগৈলঝাড়ার বড়মগড়া এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার যাত্রী আহত হয়। গুরুতর আহত আমবৌলা গ্রামের রনজিত বাড়ৈর ছেলে জেমস বাড়ৈকে বরিশাল শেবাচিম হাসপাতালে ও একই গ্রামের হায়দার গাজীর ছেলে সবুজ গাজীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।