পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি প্রক্টর

আপডেট : ১০ মে ২০২৬, ১৮:২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর পদ থেকে সরে দাঁড়ালেন অধ‍্যাপক সাইফুদ্দিন আহমেদ। রোববার (১০ মে) আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন অধ্যাপক সাইফুদ্দীন। তিনি বলেন, ‘রোববার দুপুর ২টার পরে উপাচার্যের কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি।’

কী কারণে পদত্যাগ করছেন, এমন প্রশ্নের জবাবে অধ্যাপক সাইফুদ্দীন বলেন, ‘ব্যক্তিগত কারণেই পদত্যাগ করছি।’

প্রসঙ্গত, জুলাই আন্দোলনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। ২০ মাস দায়িত্ব পালনের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে ১০ মে ২০২৬ তারিখে তিনি এই পদত্যাগপত্র জমা দিলেন।

ইত্তেফাক/এসএইচ