পাকিস্তানকে ২৬৮ রানের টার্গেট দিলো বাংলাদেশ

আপডেট : ১২ মে ২০২৬, ১২:০১

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৩৮৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে টাইগাররা। এতে জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ২৬৮ রান। 

মঙ্গলবার (১২ মে) নাজমুল হোসেন শান্ত ৫৮ ও মুশফিকুর রহিম ১৬ রানে অপরাজিত থেকে টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করেন। দিনের শুরুতেই ২৬ রানে আউট হন মুশফিক।

এরপর সাজঘরে ফিরে যান লিটন। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন শান্ত। তবে দলীয় ২১৬ রানে ১৫০ বলে ৮৭ রান করে আউট হন টাইগার অধিনায়ক। 

শান্তর বিদায়ের পরই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে। মিরাজ ২৪, তাইজুল ৩ ও তাসকিন ১১ রান করে সাজঘরে ফিরে যান। এরপরই ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক শান্ত। পাকিস্তানের পক্ষে নোমান ও হাসান আলী নেন ৩টি করে উইকেট।  

ইত্তেফাক/জেডএইচ