এডিশ মশার ব্যাপক বিস্তারের ফলে ডেঙ্গু রোগ ভয়াবহ আকার ধারণ করায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৬ থেকে ১০ আগস্ট সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও সচেতনামূলক শোভাযাত্রা আয়োজনের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা এবং আশঙ্কামুক্ত রাখার পরিবেশ তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। এ উপলক্ষ্যে ডেঙ্গু বিস্তার রোধে ঢাকা মহানগরীর খিলগাঁও-এর সম্পূর্ণ এলাকায় ৬ থেকে ১০ আগস্ট পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম শুরু করেছে। চলমান কার্যক্রমে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল ৭ আগস্ট খিলগাঁও এলাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ নিজে অংশগ্রহণ করার মাধ্যমে আনসার সদস্যদের উদ্বুদ্ধ করেন।
উল্লেখ্য, এ কার্যক্রমের ধারাবাহিকতায় আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় বাহিনীর পক্ষ থেকে একটি বিশাল শোভাযাত্রা মানিক মিয়া অ্যাভিনিউ এর বিটিসিএল অফিসের সম্মুখ হতে রাসেল স্কয়ার হয়ে পান্থপথ দিয়ে কাওরান বাজার টিসিবি ভবনের সামনে শেষ হবে।—প্রেস বিজ্ঞপ্তি
