ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খড়মপুর গ্রামের পুণ্যভূমিতে চিরশায়িত প্রখ্যাত আওলিয়া হযরত শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছু দারাজ (রহ) প্রকাশ হযরত শাহ্ পীর কল্লাহ শহীদ (রহ)-এর সপ্তাহব্যাপী বার্ষিক পবিত্র উরস মোবারক আগামীকাল শনিবার থেকে ১৬ আগস্ট শুক্রবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১৪ আগস্ট বুধবার দিবাগত রাত ১২ ঘটিকায় মাজার শরিফে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। উক্ত পবিত্র উরস মোবারকে সুমহান ওলির পাক দরবারে উপস্থিত হয়ে অশেষ রহমত, বরকত, ফায়েজ ও নেকি হাসিলের জন্য সকল ভক্ত আশেকান মেহমানদের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি
