বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের আলোচনা সভা

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২২:২৮

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে ‘বঙ্গমাতা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, গণ আজাদী লীগের মহাসচিব আতাউল্লাহ খান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব মো. আতাউর রহমান প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি